হোম > খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই হ্যাটট্রিকের রোমাঞ্চ দেখল ক্রিকেট বিশ্ব। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে টানা তিন বলে তিন উইকেট নিয়ে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। এই কীর্তির মধ্য দিয়ে দশমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৭ ওভারে শেফার্ড প্রথমে ম্যাথু ক্রস, এরপর মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে ফিরিয়ে হ্যাটট্রিকের নজির গড়েন। হ্যাটট্রিক সম্পন্ন করার পর একই ওভারে সাফিয়ান শরিফকেও আউট করেন এই ক্যারিবিয়ান পেসার। ফলে এক ওভারে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের স্বাদ পেলেন শেফার্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের সূচনা হয়েছিল ২০০৭ সালে। প্রথম আসরে অস্ট্রেলিয়ার ব্রেট লি বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেন। কেপটাউনে সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা ও অলক কাপালিকে নিজের শিকার বানান তিনি। এরপর দীর্ঘ বিরতির পর ২০২১ সালে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন, যেখানে তিনি টানা চার বলে চার উইকেট নেন। তার শিকার হন আয়ারল্যান্ডের কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রুলফ ফন ডার মারউই।

২০২১ সালের আসরেই আরো দুটি হ্যাটট্রিক হয়। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এই তালিকায় নাম লেখান। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা ও ডোয়াইন প্রিটোরিয়াসকে ফিরিয়ে হাসারাঙ্গা প্রথম শ্রীলঙ্কান হিসেবে হ্যাটট্রিক করেন। টানা তিন বলে ফেরান তিনি। একই ভেন্যুতে কাগিসো রাবাদা ইংল্যান্ডের ক্রিস ওকস, এউইন মর্গ্যান ও ক্রিস জর্ডানকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ইতিহাস গড়েন।

২০২২ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান ও আয়ারল্যান্ডের জশ লিটল হ্যাটট্রিক করেন। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স দুটি হ্যাটট্রিক করে নজির গড়েন। শেফার্ডের আগে সর্বশেষ হ্যাটট্রিকটি করেছিলেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান। চলতি বিশ্বকাপের শুরুতেই শেফার্ডের এই কীর্তি জানিয়ে দিল—এবারের আসরেও রেকর্ড গড়ার মঞ্চ তৈরি হয়ে গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ হ্যাটট্রিককারী বোলার : ব্রেট লি, কার্টিস ক্যাম্ফার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাদা, কার্তিক মেয়াপ্পান, জশ লিটল, প্যাট কামিন্স, ক্রিস জর্ডান ও রোমারিও শেফার্ড।

ফারুকের দাবি ঐ আঙ্গুল ‘এআই’র তৈরি!

আইসিসি-পিসিবি সমঝোতার গুঞ্জন, কিন্তু আত্মসমর্পণ নয়

স্টেডিয়ামে ছবি তোলার বিষয় ঠিক করে দিচ্ছে বিসিবি!

অদম্য টি-টোয়েন্টির ফাইনালে দুর্বার

নেপালের কাছে হারতে হারতেও জিতে গেল ইংল্যান্ড

আইসিসি-পিসিবি মিটিংয়ে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি

রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আরও যত ম্যাচ

ভারতকে চোখ রাঙিয়েও জিততে পারল না যুক্তরাষ্ট্র

ছবি ‘বিতর্কে’ মুখ খুললেন পাইলট