হোম > খেলা

কাগজে-কলমে টিকে সবার প্লে-অফের আশা

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

ঢাকা পর্ব শেষে সিলেট-চট্টগ্রাম ঘুরে বিপিএল ফের ঢাকায় ফিরেছে। ৪২ ম্যাচের ৩২ ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে। লিগপর্বের শেষ পর্যায়ে এসে এখন সবার লক্ষ্য কারা কারা বিপিএলের প্লে-অফ খেলবে সেদিকে। রংপুর রাইডার্স সবার আগে প্লে-অফ নিশ্চিত করায় এখন বাকি তিন দল কারা হবে, সেদিকেই সবাই লক্ষ্য রাখছে। এ তিন পজিশনের জন্য লড়াইয়ে আছে ছয় দল। অর্থাৎ কাগজে-কলমে এখনো সব দলের সামনে প্লে-অফে ওঠার সুযোগ আছে।

শেষ ম্যাচে হারা রংপুর রাইডার্স ৯ ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। বাকি তিন ম্যাচের একটিতে জিততেই শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত হবে তাদের। শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল ৮ ম্যাচে পেয়েছে ১২ পয়েন্ট। চার ম্যাচ বাকি থাকা বরিশাল একটি জয় পেলেই প্লে-অফ নিশ্চিত করবে। লিগপর্বে দলটির শেষ চার ম্যাচে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।

পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে চিটাগং কিংস। ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া দলটিকে প্লে-অফ নিশ্চিত করতে অন্তত দুটি ম্যাচে জিততে হবে। এক ম্যাচ জিতলে নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করবে। শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর, সিলেট ও বরিশাল। ৪ নম্বরে থাকা খুলনা টাইগার্সের জন্য প্লে-অফে ওঠার সমীকরণ একদমই সহজ। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া দলটিকে প্লে-অফ খেলতে জিততে হবে সবকটি ম্যাচেই। পাশাপাশি দুর্বার রাজশাহী যেন এক ম্যাচে হারে সেটাও চাইতে হবে তাদের।

টেবিলের শীর্ষ চার দলের জন্য সুযোগটা যত সহজ, শেষ তিনটি দলের জন্য প্লে-অফে ওঠার পথটা ততটাই কঠিন। ৫ম স্থানে থাকা দুর্বার রাজশাহী ১০ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। প্লে-অফে খেলতে লিগপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের। পাশাপাশি খুলনা যেন একাধিক ম্যাচে হারে সেই কামনাটাও করতে হবে। ৬ষ্ঠ স্থানে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ১০ ম্যাচে ৬। শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০-এ। প্লে-অফ নিশ্চিত করতে নিজেদের জয়ের পাশাপাশি রাজশাহী ও খুলনার পয়েন্ট যেন ১০ না হয়, হোটেলরুমে বসে সেই কামনা করতে হবে ঢাকা ক্যাপিটালসকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের জন্য প্লে-অফ থেকে ছিটকে যাওয়া একদম নিশ্চিত। তবে কাগজে-কলমে তাদের আশা এখনো বেঁচে আছে। শেষ তিন ম্যাচে বড় ব্যবধানে জিতে পয়েন্ট ১০ করার পাশাপাশি নেট রান রেটেও তাদের অনেকটা এগিয়ে থাকতে হবে। তা না হলে প্লে-অফে খেলা হবে না সিলেটের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা