হোম > খেলা

ফিট থাকতে বার্সায় ফিরতে চান মেসি!

স্পোর্টস রিপোর্টার

লিওনেল মেসি

লিওনেল মেসি জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। তবে তার বেড়ে উঠা স্পেনে। সুপারস্টার বনে গেছেন বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে, মাঠের লড়াইয়ে জাদুকরী ফুটবলের পসরা সাজিয়ে। একটা সময় তিনি ছিলেন কাতালান এই জায়ান্ট ক্লাবের প্রাণভোমরা। ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হয়ে এখন ইন্টার মিয়ামিতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন মেসি। সুদূর যুক্তরাষ্ট্রে খেললেও বার্সার সঙ্গে আলবিসেলেস্তের এ মেগাস্টারের মনের টান রয়েছে ঠিকই আগের মতোই।

প্রিয় ক্লাবে ফেরার ইচ্ছার কথা বিদায় নেওয়ার সময়ই জানিয়ে ছিলেন। বার্সা কর্তৃপক্ষও জানিয়ে রেখেছে এ ফুটবল মহাতারকার জন্য তাদের দরজাটা সবসময়ের জন্যই খোলা। মেসির ইচ্ছা আর বার্সার চাওয়া এবার একবিন্দুতে মিলতে পারে। এ বছরের শেষ দিকে স্পেনের এ জায়ান্ট ক্লাবে ফের যোগ দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার। ২০২৬ বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। ফিফার এ ফ্লাগশিপ টুর্নামেন্টকে সামনে রেখে বার্সায় নাম লিখতে পারেন এ ফুটবল জাদুকর। মেসি ভক্তদের এমন খবরই জানিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো।

ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ফুরোচ্ছে চলতি বছর। তবে চুক্তি নবায়নের সুযোগও রয়েছে তার সামনে। কেননা ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সময় এই শর্ত জুড়ে রেখেছিলেন চুক্তিতে। মেজর লিগ সকারের (এলএমএস) মৌসুম শেষ হয়ে যায় একটু আগে-ভাগে। মানে যুক্তরাষ্ট্রের ফুটবল মৌসুম ইউরোপের মতো নয়। তাদের মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হয়ে যায় অক্টোবরের শেষ দিকে। এ কারণে মিয়ামিতে থেকে গেলে অক্টোবর থেকে চার মাস বসেই সময় কাটাতে হতে পারে মেসিকে। কারণ ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়াবে জুনে। ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করলে আগামী বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়ে যেতে পারেন বার্সা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড মেসি। নিজেকে ফিট রাখতে গিয়ে ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই ফিটনেস ও ফর্ম ধরে রাখতে বার্সায় যোগ দিতে চাচ্ছেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী এ স্টার ফুটবলার।

তবে টানা কোপা আমেরিকা জয়ী মেসি নিজেকে ফিট রাখতে অল্প সময়ের জন্য বার্সায় নাম লেখাতে পারেন। ন্যু ক্যাম্প শিবিরের অনুশীলনের সুযোগ-সুবিধাদি কাজে লাগানোর ইচ্ছা তার। এজন্য আগামী অক্টোবরে ফ্রি এজেন্ট হয়ে ধারে বার্সায় যেতে পারেন মেসি। ইন্টার মিয়ামিও নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে। সেই চুক্তিতেই ক্লাবটি রাখতে পারে মেসির বার্সেলোনায় ফেরার সুযোগ। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি এ ফুটবল জাদুকর।

মেসির আগে এমনটা করেছিলেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। তার পথে হেঁটেছিলেন আয়ারল্যান্ডের রব কিও। এমএলএসের ক্লাবে খেলার সময় অঁরি আর্সেনালে নাম লিখেছিলেন। আর রব কি’ গিয়েছিলেন অ্যাস্টন ভিলায়। তবে দুজনের এই চুক্তি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা