হোম > খেলা

বেনফিকার কোচ হচ্ছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক

ফুটবলের বাজারে আলোচনার আরেক নাম হোসে মরিনহো। কয়েকদিন আগে চাকরি থেকে বরখাস্তের পর ফের আলোচনায় তিনি। ইএসপিএন জানিয়েছে, পর্তুগিজ ক্লাব বেনফিকায় ফিরতে পারেন মরিনহো।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হারে বেনফিকা। যার জের ধরে বরখাস্ত হন কোচ ব্রুনো লাজে। এরপর নতুন কোচ খোঁজার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এখন মরিনহো। গত আগস্টে ফেনারবাচে থেকে বিদায় নেওয়া এই পর্তুগিজ কোচ বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

২০০৪ সালে এফসি পোর্তো ছেড়ে চেলসির কোচ হওয়ার পর থেকে আর কখনো পর্তুগালে স্থায়ীভাবে ফেরেননি তিনি। মরিনহোর সঙ্গে বেনফিকার বিশেষ সম্পর্ক আছে। ২০০০ সালে মাত্র ১০ ম্যাচ পরিচালনার পরই এখান থেকে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল।

শুধু মরিনহো নন, ম্যানচেস্টার ইউনাইটেডে টালমাটাল অবস্থায় থাকা রুবেন আমোরিকেও বিবেচনায় রেখেছে ক্লাবটি। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে বেনফিকায় সময় কাটানো আমোরিমকেও সমর্থকদের একাংশ দলে ফেরানোর পক্ষে মত দিচ্ছে।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ