হোম > খেলা

আইএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন দুবাই

রাজার শেষের ঝড়

স্পোর্টস ডেস্ক

আইএল টি-টোয়েন্টির সবশেষ আসরের শিরোপা জিতেছে দুবাই ক্যাপিটালস। ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। দুবাইয়ের শিরোপা জয়ের নায়ক সিকান্দার রাজা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৯ রান জড়ো করে ভাইপার্স। লক্ষ্য তাড়ায় শেষ ২ ওভারে দুবাইয়ের দরকার ছিল ২৪ রান। মোহাম্মদ আমিরের করা ১৯তম ওভারে ৩ চার মারেন রাজা। সব মিলিয়ে সে ওভার থেকে আসে ১৫ রান। শেষ ওভারের প্রথম ২ বলে ছয় ও চার মেরে দলের নিশ্চিত করেন জিম্বাবুইয়ান তারকা। ১২ বলে ৩৪ রান অপরাজিত থাকেন তিনি।

রাজা শেষের ঝড়ে দুবাইকে ম্যাচ জেতালেও কম যাননি রোভম্যান পাওয়েল। ৩৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারানের ফিফটিতে এই পুঁজি পায় ভাইপার্স। ৭৬ রান করেন হোল্ডেন। কারানের ব্যাট থেকে আসে ৬২ রান।

জয়ের পথে থেকেও হোঁচট, সিরিজ খোয়াল বাংলাদেশ

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় স্কটল্যান্ড, সামনে শক্তিশালী মরক্কো

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো