হোম > খেলা

লিভারপুলের জয়ের রাতে আর্সেনালের হোঁচট

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৭ জানুয়ারি) রাতে জয় পেয়েছে লিভারপুল। যদিও রাতটা ভালো যায়নি আর্সেনালের। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

লিভারপুল বনাম ব্রেন্টফোর্ড: জিটেক কমিউনিটি স্টেডিয়াম থেকে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে প্রবল দাপট দেখালেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি সফরকারী দল। যোগ করা সময়ে অল রেডদের হয়ে গোলদুটি করেন উরুগুইয়ান ফরওয়ার্ড দারউইন নুনেজ। যথারীতি টেবিলের শীর্ষেই অবস্থান করছে লিভারপুল। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

আর্সেনাল বনাম অ্যাস্টন ভিলা: আগের ম্যাচে টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় আর্সেনাল। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না গানাররা৷ ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এমিরেটস স্টেডিয়ামে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টসের কল্যাণে ম্যাচের ৫৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬০ ও ৬৮ মিনিটে যথাক্রমে ইউরি তিলেমান্স ও ওয়াটকিন্স গোল করলে ম্যাচে ফেরে ভিলা। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান