হোম > খেলা

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের দিনে বিদায় অ্যান্টিগার

স্পোর্টস ডেস্ক


নিজে আলো ছড়িয়েছেন অথচ দলের বিদায়, এমন দিন সাকিব আল হাসান তো বটেই, কোনো ক্রিকেটারই চাইবেন না। তবে এমন দিনই দেখতে হলো সাকিবকে। তার ঝড়ো ইনিংসের দিনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর থেকে বিদায় নিয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এলিমিনেটর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে গেছে তারা।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সাকিব।।তার ৪৬২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অন্তত ২০ রান করা ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই।।ব্যাটিংয়ে ছোট্ট তোলার পর বল হাতে দিনটি কাটেনি সাকিবের। ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।

গায়ানায় বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা আন্দ্রিয়াস গাউসের (৬১) ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে। জবাবে নেমে নিকোলাস পুরান (৯০) ও আলেক্স হেলসের ফিফটিতে (৫৪) ভর করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো।

সংক্ষিপ্ত স্কোর:
অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৬৬/৮ (গাউস ৬১, আমির ৫৫; সৌরভ ৩/২৩, উসমান ২/১৯)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৭.৩ ওভারে ১৬৮/১ (পুরান ৯০*, হেলস ৫৪*; রাকিম ১/৫০, সাকিব ০/২৪)
ফল: ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নিকোলাস পুরান।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ