হোম > খেলা

কমনওয়েলথ কাবাডিতে খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো ২০৩০ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। তবে এর আগে চলতি বছর ভারতে হবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। আহমেদাবাদে আগামী ১০-২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পুরুষ ও নারী উভয় বিভাগে কমনওয়েলথভুক্ত দেশগুলো টুর্নামেন্টে অংশ নেবে।

আসন্ন কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশও। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ আমার দেশকে বলেন, ‘এই টুর্নামেন্টে কমনওয়েলথভুক্ত দেশগুলোই শুধু অংশ নেবে। তাই বাংলাদেশের পদক জয়ের জোর সম্ভাবনা রয়েছে। আমরা পুরুষ ও নারী উভয় বিভাগে টুর্নামেন্টে দল পাঠাব।’

শুধু কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ নয়, চার বছর পর কমনওয়েলথ গেমসের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে কাবাডি ফেডারেশন।

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা