হোম > খেলা

ব্রাদার্সে খেলবেন জামাল ভূঁইয়া

স্পোর্টস রিপোর্টার

নানা জটিলতার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলতে পারেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে লিগের দ্বিতীয় পর্বে দল নিশ্চিত হয়েছে তার। ব্রাদার্স ইউনিয়নেই খেলবেন জামাল। এ দলটির হয়ে লিগের প্রথম পর্বে খেলার কথা থাকলেও জটিলতায় পড়ে খেলতে পারেননি তিনি। মৌসুমের শুরুতে আবাহনী লিমিটেডের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছিল জামালের।

কিন্তু সরকারের পটপরিবর্তনের পর সবকিছু বদলে যায়। জামালকে কম পারিশ্রমিকে দলে পেতে চেয়েছিল আবাহনী। কিন্তু জামাল রাজি হননি। এই মিডফিল্ডার নতুন করে চুক্তি করেছেন ব্রাদার্সের সঙ্গে। ব্রাদার্স ক্লাব সূত্রে জানা যায়, জামালকে পেতে তাদের আর বাধা নেই। দ্বিতীয় পর্বে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন জামাল। আগামী মার্চে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এর আগে মাঠে ফেরার সুযোগ হচ্ছে জামালের।

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি

হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের সঙ্গে আরও যত খেলা

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব