হোম > খেলা

এস্পানিওলের কাছে হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ডেকে নিয়ে তাদের ১-০ গোলে হারিয়েছে অবনমনের শঙ্কায় থাকা এস্পানিওল। আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের ব্যবধান গড়ে দেন কার্লোস রোমেরো।

এস্পানিওলের চাইতে শক্তি সামর্থ কিংবা ইতিহাস ঐতিহ্য, সবদিক থেকেই যোজন যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। মাঠের পারফরম্যান্সেও সেটার প্রভাব ছিল স্পষ্ট। বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়েছে লস ব্লাঙ্গোসরা। ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে ২২তম মিনিটে জালে বলও জড়ায় তারা। কিন্তু কিলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় রেফারি ফাউলের বাঁশি বাজান। বাকি সময়ে আর স্বাগতিকদের জালের ঠিকানা খুঁজে পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শেষ ৩০ মিনিটের বেশিরভাগ সময় তো এস্পানিওলকে একরকম বোতলবন্দি করে রাখে রিয়াল। যদিও নিজেদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি সফরকারী দলের৷ উল্টো নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে গোল হজম করে বসে তারা। সতীর্থের ক্রসে দারুণ এক ভলিতে জালে বল জড়ান রোমেরো। তাতেই জয় নিশ্চিত হয় এস্পানিওলের।

লিগে টানা ৪ জয়ের পর হারল রিয়াল। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাদ্রিদের ক্লাবটি। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৪২ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্থান তিনে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা