হোম > খেলা

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না মেয়েদের

স্পোর্টস ডেস্ক

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না বাংলাদেশ নারী দলের। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জোতির দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান জড়ো করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন জোতি। ৪০ বলে ৫ চারের পাশাপাশি ২ ছয় মারেন সফরকারী দলের অধিনায়ক। ৩৭ রান করতে ৪১ বল খেলেন শারমিন আক্তার। এছাড়া ২১ বলে ২২ রান করেন সোবহানা মোস্তারি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চেরি অ্যান ফ্রেশার, হ্যালি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার ১টি করে উইকেট নেন।

জবাবে দিন্দ্রা দোতিন ও ম্যাথিউসের ব্যাটে ভর করে ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলার ওপর সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন দোতিন। ২২ বলে ৫১ রান করেন তিনি। ৫৪ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ম্যাথিউস। এছাড়া ২১ বলে ২৯ রান করেন কিয়ানা জোসেফ। স্বাগতিকদের পতন হওয়া ২টি উইকেটই নেন ফাহিমা খাতুন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা