হোম > খেলা

পিএসজি ছেড়ে ম্যানসিটিতে দোন্নারুমা

স্পোর্টস ডেস্ক

জিয়ানলুইজি দোন্নারুমা

খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগ মুহূর্তে তুরস্কের ক্লাব ফেনারবাচে নাম লিখেছেন তিনি। তার ফেলে যাওয়া ফাঁকা জায়গাটাও পূর্ণ করে ফেলেছে সিটি। পিএসজিকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ উপহার দেওয়ার মিশনের অন্যতম নায়ক জিয়ানলুইজি দোন্নারুমাকে দলে ভিড়িয়েছে কোচ পেপ গার্দিওলার ক্লাব।

বিবিসি বলছে- পাঁচ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডে (৪২৮ কোটি ৫৬ লাখ টাকা) দোন্নারুমার সঙ্গে চুক্তি করেছে ম্যানসিটি। চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

ম্যানসিটিতে যোগ দিয়ে দোন্নারুমা বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জন্য বিশেষ এবং গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া স্কোয়াডে যুক্ত হয়েছি, যেখানে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা আছেন। বিশ্বের যে কোনো ফুটবলারেরই এই ক্লাবে যুক্ত হতে পছন্দ করবে। আমি অনেক বছর ধরে সিটির খেলা দেখে আসছি এবং গুণমুগ্ধ। এই ক্লাবে খেলতে পারা আমার জন্য বড় সুযোগ ও সম্মানের।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা