হোম > খেলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে হামজা চৌধুরী

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

হামজা চৌধুরী

অনুমোদন এসেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আর ফিফা থেকে। আপত্তি নেই ক্লাব কর্তৃপক্ষের। সব প্রক্রিয়া শেষে হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায়। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেন শেফিল্ড ইউনাইটেডের এই রক্ষণাত্মক মিডফিল্ডার। আজ এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচের জন্য কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী।

তার সঙ্গে প্রাথমিক দলে ডাক পেয়েছেন আরেক প্রবাসী ফাহমেদুল ইসলাম। মাঝ মাঠের এ খেলোয়াড় খেলেন ইতালির আলবিও কালচোতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে না খেললেও এই দলে রয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াও। মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তার ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন।

৩৮ জনের দলে ১৪ জন ফুটবলার জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে। তবে ইনজুরির কারণে দলে নেই প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ক্লাবটির ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আটজন আছেন আবাহনী লিমিটেডের। মোহামেডান থেকে রয়েছেন ছয়জন। প্রাথমিক দল কয়েক দিন অনুশীলন করবে ঢাকায়। পরে ক্যাম্প হওয়ার কথা সৌদি আরবে।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ ও সাকিব আল হাসান। রক্ষণভাগ: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হাসান। মাঝ-মাঠ: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। আক্রমণভাগ: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার