হোম > খেলা

সাকিবের সঙ্গে নির্বাচকরা নন, কথা বলেছে ক্রিকেট অপারেশনস!

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রিকেটের দুই দিকপাল সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। সংগত কারণেই দলে নেই তামিম। অবসরে গেছেন এই ওপেনার। অন্যদিকে, সাকিবের বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন। শুধু ব্যাটার সাকিবকে দলে নেননি নির্বাচকরা। তবে দল গঠনের আগে যে প্রক্রিয়া অনুসরণ করেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা থেকে সিলেটে গিয়ে তামিমের সঙ্গে ‘ম্যারাথন’ বৈঠক করেছেন লিপু। শেষ পর্যন্ত তামিমকে ফেরানো যায়নি। কিন্তু অবাক করার বিষয় হলো যে, দল গঠনের আগে সাকিবের সঙ্গে সরাসরি কোনো কথাই হয়নি নির্বাচকদের! বিসিবি ক্রিকেট অপারেশনসের কাছ থেকে সাকিবের আপডেট জানার পর দল চূড়ান্ত করে লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক লিপু বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন। আমরা মনে করেছি বিসিবি থেকে যদি ওর সঙ্গে আলাপ করা হয়, সেটা ক্রিকেট অপারেশনস থেকেই হয়ে থাকে। সেখান থেকেই আমরা ফিডব্যাক পেয়ে থাকি। তো সে প্রসেসটাই ফলো করা হয়েছে। ক্রিকেট অপারেশনস আমার মনে হয় সাকিবের সঙ্গে যোগাযোগে ছিলেন। যেহেতু তথ্যগুলো ক্রিকেট অপারেশনস থেকেই পাচ্ছি।’

দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাইরে তামিম ও সাকিব। কিন্তু এই দুই ক্রিকেটারকে দলে রাখা, না রাখার ক্ষেত্রে যে বাড়তি গুরুত্ব দিলেন নির্বাচকরা, সে ক্ষেত্রে তাদের ফিটনেস, বয়সসহ অন্যান্য বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করা হলো কি না- প্রধান নির্বাচক লিপু উত্তর দিলেন, ‘দেখেন, কম্প্রোমাইজ কথাটা আপেক্ষিক। দল ঘোষণা করতে গিয়ে অনেক কিছুই বিবেচনা করতে হয়। একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে, একজন ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড়ের জন্য তার ফিটনেসের জায়গাটা ধরে রাখা কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শরীরের শক্তি কমে, গতি কমে যায়। এটা খুবই স্বাভাবিক। কিন্তু ভিন্ন ভিন্ন যে সেগম্যান্টগুলো আছে, সেগুলোতে কাভার করে দেয়। তো সে কারণে আপনি বলতে পারেন যে, একটা সমঝোতার জায়গা যদি আপনি বলতে চান, পার্টিকুলারলি যেসব নাম বললেন, আমাদের সেসব বিষয় বিবেচনায় আনতে হয়। নট অনলি ফর ব্যাটার, বোলারদের ক্ষেত্রেও তাই।’

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে