হোম > খেলা

প্রিমিয়ার লিগে জায়ান্টদের জয়ের রাত

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দিবাগত রাতে মাঠে নামে ম্যানসিটি, লিভারপুল, আর্সেনালের মতো তিন জায়ান্ট। সবাই প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে। যদিও সবার জয়ের ধরনটা এক রকম ছিল না।

ইতিহাদ স্টেডিয়ামে ডেকে এনে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। হারলেও প্রতিপক্ষের মাঠে নোনি মাদুয়েকের গোলে প্রথমে এগিয়ে যায় চেলসি। ম্যানসিটিকে ম্যাচে ফেরান গাভারদিওল। এরপর একবার করে জালের ঠিকানা খুঁজে নেন আর্লিং হাল্যান্ড ও ফিল ফোডেন। এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।

ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে স্বগতিকদের হয়ে জোড়া গোল করেন কোডি গাকপো। এছাড়া একবার করে স্কোরশিটে তোলেন সোবোসলাই ও মোহাম্মদ সালাহ। সফরকারীদের হয়ে ব্যবধান কমান গ্রিভস। যথারীতি শীর্ষেই আছে লিভারপুল। তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

ম্যানসিটি ও লিভারপুলের মতো সহজে জিততে পারেনি আর্সেনাল৷ উলভসের বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে তারা। মোলিনেক্স স্টেডিয়ামে ৪৩ মিনিটে লিউইশ স্কেলি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। ৭০ মিনিটে লাল কার্ড দেখেন উলভসের মিডফিল্ডার গোমেজ। তিন মিনিট পর সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন ক্যালাফিওরি। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে গানাররা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা