হোম > খেলা

বিপিএলের মতো দেশের জন্যও বদনাম

পারিশ্রমিক ইস্যুতে তামিম

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে বিপিএলের ওপর। দেনা পাওনা নিয়ে ফ্রাঞ্চাইজিরা গড়িমসি করায় বিপিএলের নিন্দা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। তাই পারিশ্রমিক ইস্যু এই টুর্নামেন্টের পাশাপাশি দেশের জন্যও বদনাম ডেকে আনছে বলে মনে করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের ১১তম আসরে একাধিক ফ্রাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে বিতর্ক তৈরি করেছে। যদিও এর কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্বার রাজশাহীর নাম। একের পর এক চেক বাউন্স করিয়ে ক্রিকেটারদের পাশাপাশি কর্তৃপক্ষ এবং ভক্তদের রোষানলেও পড়তে হয়েছে পদ্মাপাড়ের দলটিকে। বকেয়া পারিশ্রমিকের কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে তো ম্যাচই খেলেনি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। সব মিলিয়ে মাঠের ক্রিকেটের বাইরে এবারের বিপিএলের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ক্রিকেটারদের পারিশ্রমিক।

বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘বিপিএল তো শেষ হয়নি। আমি নিশ্চিত বিসিবি এটা সমাধানের চেষ্টা করছে। আশা করব এমন কিছু যেন না হয়। কারণ এটা শুধু বিপিএলকেই ছোট করে না, বাংলাদেশকে নিয়েও একটা বাজে বার্তা যায়। এখানে অনেক বিদেশি ক্রিকেটাররা খেলতে আসে। এমন হলে তো সমস্যা।’

তামিম আরও বলেন, ‘কোনো ফ্রাঞ্চাইজি যদি পেমেন্ট করতে না পারে এবং পরে কোনো ক্রিকেটারদের বলা হলো যে, ৫০ শতাংশ নিয়ে নাও, এমন কিন্তু অতীতে হয়েছে। অনেক সময় দেখা গেছে, হয়তো ৫০ শতাংশ বাকি ছিল। দরকষাকষি করে ক্রিকেটাররা ২৫ শতাংশ পেয়ে খুশি হয়েছে। এখানে দোষ তো ক্রিকেটারদের না। এখানে ভুল থাকলে ফ্রাঞ্চাইজি ও বিসিবির থাকবে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা