হোম > খেলা

ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ নিয়ে নির্মিত ডকুমেন্টারি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে

স্পোর্টস রিপোর্টার

ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ থাকছে ডকুমেন্টারিতে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মাঠে দেখা হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের। ওয়ানডে ক্রিকেটের এ বৈশ্বিক আসরে দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল একে অন্যকে মোকাবিলা করবে ২৩ ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ও শ্বাসরুদ্ধকর এই ম্যাচকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্মে বিশেষ একটি তথ্যচিত্র ছাড়তে যাচ্ছে নেটফ্লিক্স।

ডকুমেন্টারি সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান’। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ডকুমেন্টারিটি পাওয়া যাবে ওটিটিতে।

ভারত-পাকিস্তান ম্যাচের ছবি পোস্ট করে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপশন লিখেছে, ‘দুটি জাতি। একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা। ১৬০ কোটির প্রার্থনা। একটি লিগ্যাসির রোমাঞ্চকর সাক্ষী হতে আসুন। এর মতো কোনো কিছু হতেই পারে না।’

হিন্দুস্তান টাইমস বলছে, নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি সিরিজে থাকছেন সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দর শেবাগের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

প্রথমবারের ওয়ানডেতে ভারত-পাকিস্তানের লড়াই হয়েছিল ১৯৭৮ সালে। ওই ম্যাচের গল্পও তুলে আনা হয়েছে এতে। সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের কাছ থেকে দর্শকরা অজানা অনেক তথ্য জানতে পারবেন।

এই তথ্যচিত্রে শুধু ভারত-পাকিস্তানের ২২ গজের দ্বৈরথই তুলে আনা হবে না। মহারণের এই ম্যাচে খেলোয়াড়রা কতটা স্নায়ু চাপে ভোগেন, সেটাও ফুটে উঠবে ডকুমেন্টারিতে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা