হোম > খেলা

এশিয়ান গেমসে ব্যর্থতা খতিয়ে দেখতে মূল্যায়ন কমিটি

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করেছে সরকার। রোববার গণমাধ্যমকে এসব তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের আসরে পূর্ণ শক্তির দল নিয়েও ক্রিকেটে কোনো পদক পায়নি বাংলাদেশ। বরং প্রায় দ্বিতীয় সারির পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতিমন্ত্রী বলেন, এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে মূল্যায়ন কমিটি। তাঁর মতে, শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন সরকারের লক্ষ্য নয়; বরং সম্ভাবনাময় ইভেন্ট চিহ্নিত করে সরাসরি পদকের জন্য লড়াই করাই হবে মূল উদ্দেশ্য।

২০১০ সালে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে অভিষেকেই আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ আসরেও ব্রোঞ্জ পেয়েছিল দলটি। অর্থাৎ এবারের আগে প্রতিবারই ক্রিকেট থেকে পদক নিয়ে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু এবার পূর্ণ শক্তির দল নিয়েও সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।

আমিনুল হক জানান, যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করে ভবিষ্যতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়

চীন-জাপানের দাপট, ৩৭তম হয়ে আসর শেষ বাংলাদেশের

মেসির হাসিমুখের বিদায় দেখতে চান মার্টিনেজ

রোনালদোই পর্তুগালের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’

ক্রোয়েশিয়াকে গোলের বন্যায় ভাসাল ইংল্যান্ড

মেসির বিদায়ের আগে ৭ গোলের উৎসব আর্জেন্টিনার

পদক হারিয়ে শূন্য হাতে ফিরছে ক্রিকেটও!

ছোট পর্দায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের রোমাঞ্চ

ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল উইন্ডিজ

ভারতের জালে ব্রাজিলের চার গোল