হোম > খেলা

খ্যাতি যেন তোমাকে গ্রাস না করে : ইয়ামালকে নাদাল

স্পোর্টস ডেস্ক

মাঠের পারফরম্যান্সে ১৮ বছর বয়সেই সফল লামিনে ইয়ামাল। কুড়িয়ে নিয়েছেন খ্যাতি। এ নিয়ে তো আলোচনা চলছে হরদম। মাঠের বাইরে এ স্প্যানিশ তরুণ তুর্কির নানা কাণ্ডও আলোচনা-সমালোচনার খোরাক জুগিয়ে যাচ্ছে। প্রতিপক্ষকে নিয়ে অনিয়ন্ত্রিত মন্তব্য করে যেমন বিতর্ক ছড়িয়েছেন। আবার বিলাসী পার্টি আর আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেম-অভিসার নিয়েও সংবাদের শিরোনাম হয়েছেন।


এমনটা চলতে থাকলে মাঠের ফর্মটা একটা সময়ে হারিয়ে ফেলতে পারেন। তাই টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল বার্সেলোনার তরুণ এ প্লেমেকারকে করেছেন সতর্ক। পরামর্শ দিয়ে জানিয়েছেন, ফর্ম ধরে রাখা সহজ হলেও খ্যাতির ধাক্কা সামলে উঠা কঠিন। নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে।


মোভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালকে নিজের পাশে শুভাকাঙ্ক্ষীদের রাখার পরামর্শ দিয়ে নাদাল বলেন, ‘তার চারপাশে এমন সব মানুষ থাকা দরকার, যারা সত্যিই তাকে সমর্থন করবে। সফল মানুষরা যেসব কথা শুনতে পছন্দ করে না, সেগুলো বলার মতো বুদ্ধিমান হতে হবে ওদের। তার চারপাশে এমন মানুষ থাকা দরকার, যারা সত্যিই তার ভালো চায়। আর তার মধ্যেও সেই মানুষদের কথা শোনার ক্ষমতা থাকতে হবে। আলোয় থাকা একজন তরুণের জন্য এটা সহজ নয়। কিন্তু এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’


খ্যাতি যেন ইয়ামালকে গ্রাস করতে না পারে- সেই উপদেশ দিয়ে নাদাল আরো যোগ করেন, ‘তার পাশে এমন মানুষ থাকা দরকার, যারা তার উপকারে আসবে। ওরা পরিবারের মানুষ হতে পারে কিংবা তার সতীর্থ। দেখুন, সবার বাস্তবতা আলাদা, সবার মানসিকতা আলাদা। সাফল্যের অনেক পথ আছে। কিন্তু সেই সাফল্য কে কীভাবে সামলায়, সেটাই ঠিক করে দেয় মানুষটা সুখী হবে নাকি অসুখী। কারণ, সাফল্য আর খ্যাতি একসময় আপনাকে গ্রাস করে ফেলতে পারে। আপনাকে অসুখী করে তুলতে পারে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?