হোম > খেলা

১৯ উইকেট পতনের দিন পাকিস্তানের দাপট

স্পোর্টস ডেস্ক

মুলতান টেস্টের দ্বিতীয় দিন ১৯ উইকেটের পতন হয়েছে। বোলারদের দাপটের মতো দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২ রানের লিড নিয়েছে স্বাগতিক শিবির। এখনও হাতে সাত উইকেট আছে তাদের।

প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম দিন চার উইকেট হারানো দলটি আজ বাকি ব্যাটারদের হারায়। জবাবে ১৩৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাঝারি মানের পুঁজি নিয়েও প্রথম ইনিংসে ৯৩ রানের লিড পায় পাকিস্তান।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১০৯ রান করেছে পাকিস্তান। ৫২ রান করে ফেরেন শান মাসুদ। ২৯ রান আসে মোহাম্মদ হুরাইরার ব্যাট থেকে। বাবর আজম করেন ৫ রান। কামরান গোলাম ৯ ও সৌদ শাকিল ২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা