হোম > খেলা

কোয়ালিফায়ারে খুলনা, রংপুরের বিদায়

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারাল খুলনা টাইগার্স। সেই সঙ্গে কোয়ালিফায়ারে পৌঁছে গেল মেহেদি হাসান মিরাজ অ্যান্ড কোং। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো নুরুল হাসান সোহানের রংপুর।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ৫৮ বল হাতে রেখে জয় পায় খুলনা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে মিরাজের উইকেট হারায় ফ্রাঞ্চাইজিটি। এরপর আর কোনো বিপদ হতে দেননি মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রোজ। ৩৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন নাইম। অন্যপ্রান্তে ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রোজ। খুলনার পতন হওয়া উইকেটটি নেন আকিফ জাভেদ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে তাদের কোনো স্বীকৃত ব্যাটার ভরসা দিতে পারেননি। ২৩ রান করেন দলপতি সোহান। সেটাও ২৫ বল খেলে।

শেষদিকে জাভেদ ব্যাট হাতে না দাঁড়ালে ৫০ এর আগেই গুটিয়ে যেতো রংপুর। শেষ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ১৮ বলে ৩২ রান করেন এই পাকিস্তানি বোলার। রংপুরকে ১০০’র আগে গুটিয়ে দিতে সমান ৩টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। এজন্য ১০ রান খরচ করেন মিরাজ। অন্যদিকে নাসুম দেন ১৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ৮৫/১০ (১৬.৫ ওভার); জাভেদ ৩২, সোহান ২৩; মিরাজ ৩/১০

খুলনা: ৮৯/১ (১০.২ ওভার); নাইম ৪৮*, রোজ ২৯*; জাভেদ ১/২০

ফল: খুলনা ৯ উইকেট জয়ী

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা