হোম > খেলা

শ্রীলঙ্কা টেস্ট দলে দুই নতুন মুখ

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই দলে জায়গা পেয়েছেন দুই অনভিষিক্ত ক্রিকেটার লাহিরু উদারা ও সোনাল দিনুশা।

যথারীতি ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজ দিয়ে দলে ফিরেছেন লেগস্পিনার জেফরি ভেন্ডারসে ও অফস্পিনার নিশান পেইরিস।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা (ফিটনেস সাপেক্ষে), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবাথ জয়সুরিয়া, জেফরি ভেন্ডারসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান রত্নায়েকে।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা