হোম > খেলা

দ্বিতীয় ম্যাচেও জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছে ভারত। এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে আরও এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের সাত উইকেটে হারায় তারা।

জিতলেই সিরিজ জয়, এমন সমীকরণে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে রান পাহাড়ে চড়তে পারেনি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৬৫ রান জড়ো করে তারা। ৩০ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন জস বাটলার। ১৭ বল খেলা কার্সের ব্যাট থেকে আসে ৩১ রান। ২২ রানের ইনিংস খেলেন স্মিথ। ভারতের হয়ে প্যাটেল ও ভরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।

জবাবে ৪ বল হাতে রেখে জয় পায় ভারত। স্বাগতিকদের জয়ের নায়ক তিলক ভর্মা। ৫৫ বলে ৭২ রান করেন তিনি। ১৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রানে তিন উইকেট নেন কার্স।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৬৫/৯ (২০ ওভার)

বাটলার ৪৫, কার্স ৩১; প্যাটেল ২/৩২

ভারত: ১৬৬/৮ (১৯.২ ওভার)

তিলক ৭২, সুন্দর ২৬; কার্স ৩/২৯

ভারত দুই উইকেটে জয়ী

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে