হোম > খেলা

ইকুয়েডরের বিপক্ষে খেলছেন না মেসি

স্পোর্টস ডেস্ক

দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলে খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে খেলছেন না মেসি। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে। এমনটাই জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির না খেলা প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘মেসি (ইকুয়েডরে) যাবে না। (ভেনেজুয়েলা ম্যাচের) শেষ দিকে সে ক্লান্ত হয়ে পড়েছিল। (মাঠ থেকে) উঠে আসা উচিত ছিল। কিন্তু সেটা করেনি, কারণ এই ম্যাচে আবেগের জায়গা ছিল এবং পুরো ম্যাচে তাকে খেলানোর বিষয়ে আমরা আগেই সম্মত হয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটা তার প্রাপ্য।’

মেসিও ম্যাচ শেষে জানিয়েছেন স্কালোনির সঙ্গে কথা বলেই তিনি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবে চোট থেকে সেরে উঠেছি। এখন ভালো থাকলেও আমাকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল যেন সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারি, যেটা গুরুত্বপূর্ণ।’

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে মেসির জন্য দেশের মাটিতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘লিও রোজারিওতে (জন্মস্থান) একটি ম্যাচ খেলতে পারলে ভালো লাগত। কিন্তু এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। আমরা কার বিপক্ষে খেলছি, এটা নিয়ে ভাবার চেয়ে সবাই মিলে একসঙ্গে হতে পারাকেই বেশি গুরুত্ব দিই।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা