হোম > খেলা

যে আক্ষেপ নিয়ে বিদায়ের ঘোষণা দিলেন করুনারত্নে

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার দিমুথ করুনারত্নে। একই সঙ্গে টেস্টে ১০ হাজারি রানের ক্লাবে না পৌঁছাতে পারার আক্ষেপের কথা শুনিয়েছেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। সেটা হবে করুনারত্নের ১০০তম টেস্ট। সাদা পোশাকে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এই ওপেনার।

২০১১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন করুনারত্নে। তার পরের বছরের নভেম্বরে টেস্টে অভিষেক হয়। এখন পর্যন্ত খেলা ৯৯ টেস্টে তার সংগ্রহ ৭ হাজার ১৭২ রান। এই সংস্করণে ১৬টি সেঞ্চুরি আছে তার।

অবসর নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে করুনারত্নে বলেন, ‘একশ টেস্ট খেলা কঠিন কাজ। বিশেষ করে একজন ওপেনারের জন্য। টেস্টে ১০ হাজার রান না করতে পারার আক্ষেপ থাকবে আমার। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালটা যেমন গেছে যেভাবে চালিয়ে যেতে পারতাম। এরপর কোভিড এলো। তাছাড়া শ্রীলঙ্কাও আর আগের মতো বেশি টেস্ট খেলে না।’

এই অভিজ্ঞ ক্রিকেটার আরও বলেন, ‘পরবর্তী টেস্ট চ্যাম্পিয়শিপের জন্য ৩ বা ৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। তাই এটা আমার জন্য বিদায়ের সঠিক সময়। তাছাড়া আমার শুরুটা হয় গলে। একই ভেন্যুতে শেষ করতে পারাটা আমার জন্য চমৎকার হবে।’

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট