হোম > খেলা

জাহানারার পাশে আছে কোয়াব

স্পোর্টস রিপোর্টার

জাহানারা আলম

জাহানারা আলমের অভিযোগ দেশের পুরো ক্রিকেট পরিমন্ডলকে নাড়িয়ে দিয়েছে। কী ভয়াবহ অবস্থায় রয়েছে দেশের নারী ক্রিকেট, সেই দুর্দশার একটা চিত্র ফুটে উঠেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অভিযোগের প্রেক্ষিতে। এই অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।


এক বিবৃতিতে কোয়াব জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটার ও সাবেক অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্নাভেজা চোখে তিনি হৃদয়ে ক্ষত তুলে ধরেছেন, যা আমাদের পুরো ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।
নারী জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ, কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবির কর্মকর্তাসহ যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে কোয়াব।


কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন স্বাক্ষরিত বিবৃতিতে আরো জানানো হয়, এই বিষয়ে কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রিতা আমরা দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে স্তরে এই ধরনের ঘটনা আরো গভীরভাবে খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। জাহানারার প্রতি শুধু সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং কোয়াব তাকে এই বিষয়ে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত