হোম > খেলা

বিশেষ ম্যাচের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক

বুয়েন্স আয়ারসের এল মনুমেন্টাল। যেখানে এর আগেও অনেকবার খেলতে নেমেছেন লিওনেল মেসি। আগামী ৫ সেপ্টেম্বর আরো একবার ভেন্যুটিতে পা পড়বে আটবারের ব্যালন ডি'অর জয়ীর। যদিও সেটা আর দশটা ম্যাচের মতো না। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন ম্যাচটি বিশেষ কিছু হয়ে থাকছে ইন্টার মিয়ামি তারকার জন্য।

নিজের অবসর নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি মেসি। তবে ২০২৬ বিশ্বকাপ শেষে যে বুটজোড়া তুলে রাখবেন সেটা বলার অপেক্ষা রাখে না। সে হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে নামবেন মেসি। এই ফরোয়ার্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ এই ম্যাচটি পরিবারের সদস্যদের সঙ্গে স্মরণীয় করে রাখতে চান মেসি।

তিনি বলেন, 'ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আমার জন্য খুব বিশেষ কিছু। কারণ বিশ্বকাপ বাছাইয়ের দেশের মাটিতে এটাই আমার শেষ ম্যাচ। এরপর আর দেশের মাটিতে কোনো ম্যাচ খেলবে কিনা জানি না। তাই ম্যাচটিতে আমার মা-বাবা, ভাই, স্ত্রী, সন্তানরা উপস্থিত থাকবেন।'

ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শেষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার ম্যানুয়েল লোপেজ। বাদ পড়েছেন ফাকুন্দো মেদিনা ও অ্যাঞ্জেল কোররেয়া।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট