হোম > খেলা

নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ আজ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে। চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার খেলছে।

প্রথম পর্বে ভারত, নেপাল ও ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে নেপালের বিপক্ষে ৩-০ ও ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অর্পিতা দাসরা। কিন্তু ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় নারী দল। তবে এবার দ্বিতীয় পর্বে হাতে থাকা বাকি তিন ম্যাচেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ নারী দলের।


আজ নেপালের বিপক্ষে জয় তুলে নেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এ পর্যন্ত একমাত্র অনূর্ধ্ব-১৭ ছাড়া সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সাফের সব শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপার খরা ঘুচাতে চায় নারী দল।

অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমরা প্রথম লেগ শেষ করেছি। এখন দ্বিতীয় লেগে আছি আমরা। দ্বিতীয় লেগে যদি আমরা তিনটি ম্যাচ জিততে পারি, আমরা চ্যাম্পিয়ন হব। সেভাবে আমরা কাজ করছি। আমরা দেশবাসীকে হতাশ করব না।’

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না