হোম > খেলা

হোটেল ছেড়েছেন রাজশাহীর ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

সকাল থেকেই গুঞ্জন টিম হোটেলে আর থাকতে চাচ্ছেন না দূর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তারা হোটেল ছাড়তে চাচ্ছেন। অবশেষে বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের ব্যাখ্যা দিয়েছে দূর্বার রাজশাহী কর্তৃপক্ষ। জানিয়েছে, ক্রিকেটারদের চাওয়ায় তাদেরকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। সে কারণে হোটেল ছাড়ছেন দলটির ক্রিকেটাররা।

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘রাজশাহীর কিছু ক্রিকেটারদের চাওয়ায় টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের তিন দিনের ছুটি দিয়েছে। মূলত যেসব ক্রিকেটার ঢাকায় থাকেন তারাই এই ছুটি নিয়েছেন।’

ঢাকায় থাকা ক্রিকেটাররা ছুটি নিলেও বাকিরা টিম হোটেলে দলের সঙ্গে থাকবেন বলে জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। জানানো হয়, ‘ঢাকার বাইরের ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা ঢাকায় থাকবেন। যারা ঢাকায় থাকেন, তারা যে কোনো সময় হোটেল থেকে চেক আউট করতে পারবেন।’

১২ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া দূর্বার রাজশাহীর প্লে অফের আশা এখনও বেঁচে আছে। তাদের প্লে অফ খেলাটা অন্য দলের উপর নির্ভর করছে বিধায় এখনও খেলোয়াড়দের ধরে রেখেছে দলটি। প্লে অফ উঠতে না পারলে বিপিএলের লিগপর্ব শেষেই খেলোয়াড়দের ছেড়ে দিবে দূর্বার রাজশাহী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা