হোম > খেলা

লড়াইয়ের আশা আর্সেনালের

ঘুরে দাঁড়িয়ে জয়

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ প্রত্যাবর্তনে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ের পর গানারদের প্রধান কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, লিগ শিরোপার লড়াইয়ে এখনও টিকে আছে তার দল।

এর আগের ম্যাচে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। তাতে কিছুটা পিছিয়ে পড়ে তারা। এবার পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ায় টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল।

২১ ম্যাচ খেলা আর্সেনালের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে কড়া নি:শ্বাস ফেলছে নটিংহাম। তাদের অবস্থান তিনে। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলেছে আর্নে স্লটের শিষ্যরা।

এদিন এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে সনের গোলে এগিয়ে যায় টটেনহাম। ৪০ মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আর্সেনাল। চার মিনিট পর ত্রোসার্ড জালের দেখা পেলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় আর্সেনাল।

টটেনহামের বিপক্ষে জয়ের পর আর্তেতা বলেন, 'আমরা এখনও শিরোপা লড়াইয়ের দাবিদার। লিগ শেষ হতে এখনও অনেক বাকি। প্রতিটি দলের জন্য কতটা কঠিন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা