হোম > খেলা

শঙ্কা বাড়ল দক্ষিণ আফ্রিকার

এবার ইনজুরিতে মিলার

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমনিতেই বিপদে আছে দক্ষিণ আফ্রিকা। এবার দলটির ইনজুরির খাতায় যোগ হলো ডেভিড মিলারের নাম।

এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের অধিনায়কত্বের ভূমিকায় আছেন মিলার। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে তার সঙ্গে। প্রতিপক্ষের অজি তারকা মার্কাস স্টয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ইতোমধ্যে মিলারের ইনজুরি নিয়ে পর্যবেক্ষণ করছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) মেডিকেল বিভাগ। তারকা ব্যাটারের চোট যেমনই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সেটা যে দক্ষিণ আফ্রিকার জন্য অনেক বড় শঙ্কা সেটা বলার অপেক্ষা রাখে না।

গত কয়েক মাস ধরেই চোটের মিছিল দক্ষিণ আফ্রিকা দলে। চোটের কারণে মাঠের বাইরে আছে উইয়ান মুল্ডার, ড্যারিন ডুপাভিলন, লিজাড উইলিয়ামস ও ওটনিল বার্টম্যান। চোট পরবর্তী পুনর্বাসনে আছেন লুঙ্গি এনগিদি। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন নরকিয়া। এবার সে তালিকায় মিলারের নাম যোগ হলে সেরা আট দলের টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল নিয়ে যেতে পারবে না প্রোটিয়ারা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা