হোম > খেলা

অভিষেকের ব্যাটিং ঝড় এবং ইংল্যান্ডের লজ্জার রেকর্ড

শেষ টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেয় ভারত। তাই পঞ্চম তথা শেষ কুড়ি ওভারের ম্যাচটি কেবলমাত্র আনুষ্ঠানিকতায় রূপ নেয়। সে ম্যাচে ইংলিশ বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা। ম্যাচটিতে শেষ হয়েছে সফরকারীদের রেকর্ড ১৫০ রানের হার দিয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে এটা ইংল্যান্ডের সবচেয়ে বড় হার। অন্যদিকে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর রানের হিসেবে সবচেয়ে বড় হারের তালিকায় এটা দ্বিতীয়। তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। ২০২৩ সালে ভারতের কাছে ১৬৮ রানে হেরেছিল ব্ল্যাক ক্যাপসরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৪৭ রানের আকাশচুম্বী পুঁজি পায় ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইংল্যান্ডের বোলারদের প্রায় একা হাতে শাসন করেন অভিষেক। ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ওপেনার। ১৭ বলে ফিফটি হাঁকান। সেঞ্চুরি করতে খেলেন ৩৭ বল। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শিভম দুবে। ৩৮ রান খরচায় ভারতের ৩ ব্যাটারকে ফেরান ব্রাইডন কার্স।

জবাবে মাত্র ৯৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাদের হয়ে ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ফিল সল্ট। জ্যাকব বেথেলে করেন ১০ রান। ভারতের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৪৭/৯ (২০ ওভার); অভিষেক ১৩৫, দুবে ৩০; কার্স ৩/৩৮

ইংল্যান্ড: ৯৭/১০ (১০.৩ ওভার)

সল্ট ৫৫, বেথেল ১০; শামি ৩/২৫

ফল: ভারত ১৫০ রানে জয়ী

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি