হোম > খেলা

এক মৌসুম পর ফের নাপোলির শিরোপা উৎসব

কন্তের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

নাপোলি ও ইন্টার মিলান- মৌসুমের শেষ ম্যাচে এসে শিরোপার লড়াইয়ে টিকে ছিল উভয় দল। যদিও এক পয়েন্ট বেশি নিয়ে দৌঁড়ে কিছুটা এগিয়ে ছিল নাপোলি। জিতলেই চলতো তাদের। অন্যদিকে নিজেদের জয়ের পাশাপাশি নেপলসের ক্লাবটির পয়েন্ট হার কামনা করতে হতো ইন্টার মিলানকে। সে সমীকরণ মেলেনি। কাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে নাপোলি। তাই কোমোকে সমান ব্যবধানে হারালেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ইন্টার মিলানকে।

ইতালির শীর্ষ লিগে এটা নাপোলির চতুর্থ শিরোপা। এর আগে সবশেষ ২০২২-২৩ মৌসুম লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল তারা। অর্থ্যাৎ এক মৌসুম পরই শিরোপা পুনরুদ্ধার করল নাপোলি। দলের শিরোপা জয়ের দিনে একটি রেকর্ড গড়েছেন অ্যান্তোনিও কন্তে। প্রথম কোচ হিসেবে ইতালিয়ান সিরিএ’তে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জেতার কীর্তি গড়লেন তিনি। ম্যারাডোনা স্টেডিয়ামে এদিন স্কট ম্যাকটোমিনের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ