হোম > খেলা

‘টাকা দিতে পারছে না চট্টগ্রাম’, মালিকানা এখন বিসিবির

স্পোর্টস রিপোর্টার


সিলেট সুন্দর শীতের সকালে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কোন মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় আসতে পারে বদল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। মালিক প্রতিষ্ঠান ট্রাই অ্যাঙ্গেল সার্ভিসেস এক চিঠিতে দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। সেই চিঠিতে বিসিবিকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায় তারা।

টুর্নামেন্টের শুরুতে বিতর্ক ছড়ানো এই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ওই শঙ্কাই সত্যি হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই বদলে গেছে মালিকানা। এ নিয়ে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখাত রহমান মিঠু দৈনিক আমার দেশকে জানান, ‘তারা টাকা দিতে পারছে না। আমরা ওদের লোকজনকে টাকা দিতে চাপ প্রয়োগ করেছি। এসব কারণেই ওরা থাকছে না।’

তিনি আরও জানান, ‘গত কয়েকদিনে ওদেরকে নিয়ে অনেক নেগেটিভ মার্কেটিং হয়েছে। কেউ ওদের হয়ে খেলতে চাচ্ছে না। সব মিলিয়ে ওরা আর থাকতে চাচ্ছে না। বিসিবি দলের দায়িত্ব নিবে।’

বিপিএল শুরুর আগে এমন ফ্রাঞ্চাইজি ছেড়ে দেওয়ার ঘটনায় খানিকটা বিপাকে পড়েছে বিসিবি। যদিও তারা আগেই জানিয়ে দিয়েছিল, কোন দল ঠিকঠাক নিয়ম মেনে চলতে না পারলে দলের দায়িত্ব নিবে বিসিবি। শেষ পর্যন্ত সেটাই হলো।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি