হোম > খেলা

চিটাগংয়ের হৃদয় ভেঙে ফাইনালে বরিশাল

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

ব্যাট হাতে দ্যুতি ছড়ান তাওহীদ হৃদয়

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

শামীম হোসেন পাটোয়ারীর ৭৯ রানের ঝড়ের বিপরীতে বরিশালের হয়ে ৫৬ বলে ৮২* রানের হার না মানা দুর্বার ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তাতেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল।

মিরপুরে আজ সোমবার আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আলীর বোলিং তোপে চিটাগং কিংসের ব্যাটাররা ঠিকঠাক ব্যাটিংই করতে পারেননি। পারভেজ হোসেন ইমন ৩৬ ও শামীম পাটোয়ারীর ৭৯ রান ছাড়া বলার মতো স্কোর করেননি আর কোনো ব্যাটার।

এরপরেও দলটির সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৯ রান। ম্যাচসেরা মোহাম্মদ আলী ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে তাওহীদ হৃদয় ও দাভিদ মালানের (৩৪*) ব্যাটিং ঝড়ে ১৬ বল আগে জয় নিশ্চিত করে বরিশাল।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা