হোম > খেলা

ভারতের বিপক্ষে মাঠে নামছে মেয়েরা

লক্ষ্য সেমিফাইনাল

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে রবিবার (২৬ জানুয়ারি) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।

‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল। এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ছয়ে উঠে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে কেবলমাত্র অজিদের কাছে হারে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে নেপাল ও স্কটল্যান্ডকে হারায় সুমাইয়া আক্তারের দল।

সুপার সিক্সে ১ নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। শেষ চারে উঠার মিশনে লাল সবুজদের বাকি ম্যাচটির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে আগামী ২৮ জানুয়ারি। ১ নম্বর গ্রুপের বাকি তিন দল হলো শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।

নিয়ম অনুযায়ী, ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে নিয়ে ১ নম্বর গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাই সুপার সিক্সে এই দুই দলের বিপক্ষে খেলবে না। অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ায় তাদের বিপক্ষেও খেলবে না সুমাইয়ারা।

সুপার সিক্সের গ্রুপ ২ এ আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা