হোম > খেলা

৪ পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলকিপারের

স্পোর্টস ডেস্ক

ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজির জয়ের নায়ক গোলরক্ষক মাতভেই সাফোনভ। তবে শিরোপা জয়ের রাতেই দুঃসংবাদ পেতে হলো তাকে। পেনাল্টি শুটআউটে বীরোচিত পারফরম্যান্সের মাঝেই ভাঙল তার হাত। আপাতত সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে।

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে বুধবারের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় সমতায়। এরপর টাইব্রেকারে একের পর এক ৪টি শট ঠেকিয়ে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতান সাফোনভ। এর মধ্য দিয়েই ক্লাব ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা।

জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে শুক্রবার জানান, ধারণা করা হচ্ছে শুটআউট চলাকালীনই সাফোনভের হাত ভেঙে যায়, “আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।”

“অবাক করার বিষয় হলো- ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে। তখন অ্যাড্রেনালিন এত কাজ করছিল যে, সে কোনো ব্যথাই অনুভব করেনি। দলের জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার যে মানসিকতা, সেটাই আমরা চাই। সাফোনভসহ পুরো দল সেই মনোভাবটাই দেখিয়েছে।” - আরও যোগ করেন তিনি।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?