হোম > খেলা

ভারতের আধিপত্য, নেই বাংলাদেশের কেউ

বর্ষসেরা টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। এশিয়ান জায়ান্টদের চার ক্রিকেটারের জায়গা হয়েছে সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা একাদশে। যেখানে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

দলটির অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। একাদশে ভারতের বাকি তিন ক্রিকেটার হলেন হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। সে একাদশের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

একনজরে ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা