হোম > খেলা

চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা

বিপিএল ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে বিপিএলের একাদশ আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল শুক্রবার ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। এবার বেড়েছে আসরের প্রাইজমানি। চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি ৫০ লাখ টাকা। গত আসরের চেয়ে এবার ৫০ লাখ টাকা বেশি পাবে শিরোপা জয়ীরা। আগের আসরে সেরা দল পেয়েছিল ২ কোটি টাকার প্রাইজমানি।

আর রানার্স-আপ দলটির অ্যাকাউন্টে যাবে এক কোটি ৫০ লাখ টাকা। গত বারের চেয়ে তারাও এবার পাবে ৫০ লাখ টাকা বেশি। গত বছর রানার্স-আপ দলটি পেয়েছিল এক কোটি টাকা।

টুর্নামেন্টের তৃতীয় সেরা দল পাবে ৬০ লাখ টাকা। আর চারে থাকা ফ্র্যাঞ্চাইজিটি পাবে ৪০ লাখ টাকার প্রাইজমানি। ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়ের জন্য রয়েছে ৫ লাখ টাকা বরাদ্দ। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে উঠবে ১০ লাখ টাকার প্রাইজমানির চেক।

সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী পাবেন সমান ৫ লাখ টাকা করে। টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পকেটে যাবে ৩ লাখ টাকা। তার মতো সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা