হোম > খেলা

সিদ্ধান্তে অনড় সাবিনারা, গণ-অবসরের হুমকি

স্পোর্টস রিপোর্টার

সংবাদ সম্মেলনে নারী ফুটবলাররা

ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের অধীনে খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। এই কোচের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন সাবিনা খাতুনরা। কোচ বাটলারের পদত্যাগ চান তারা। যদি এই কোচকে দায়িত্বে বহাল রাখা হয় তাহলে গণ অবসরের হুমকিও দিয়েছেন নারী ফুটবলাররা।

নতুন করে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয় কোচ বাটলারকে। কিন্তু তার অধীনে অনুশীলন বয়কট করেছেন মেয়েরা। এ নিয়ে কয়েকদিন ধরে ফুটবলপাড়া বেশ উত্তপ্ত। ইংলিশ কোচের বিরুদ্ধে গালিগালাজ করা, বডি শেমিং, মানসিক নির্যাতনসহ গুরুত্ব অভিযোগ এনেছেন সাবিনা-মণিকারা। লিখিত বিবৃতিতে নারী ফুটবলাররা বাফুফের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে। ‘নারী জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যু নিয়ে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’- এই শিরোনামে দুইবারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, রূপনা চাকমা, মাতসুশিমা সুমাইয়াসহ মোট ১৮ জনের সাক্ষরিত বিবৃতিতে অনেক কিছুই বলা হয়েছে।

সেখানে বলা হয়, ‘একটা ক্রান্তিকালে আপনাদের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ জেনেছে কতটা প্রতিকূল পথ পাড়ি দিয়ে আমরা টানা দুইবার দেশের মানুষের জন্য সাফ শিরোপা এনে দিয়েছি। এই পর্যায়ে আসতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে, কত বাধা অতিক্রম করতে হয়েছে, এ সব কিছুই আপনাদের জানা। গত বছর অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে আরেকবার প্রমাণ দিয়েছি, আমরাই সেরা। সেই টুর্নামেন্ট চলাবস্থায় কোচ পিটার বাটলারের সঙ্গে দলের খেলোয়াড়দের দূরত্ব প্রকাশ্যে এসেছিল। ইচ্ছেমতো একাদশ গড়ে তিনি দলকে ডোবাতে চেয়েছিলেন ।’ দেশের জন্য সবটুকু নিংড়ে দিয়েও বাফুফের কাছ থেকে প্রতিদান না পাওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে সেখানে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা