হোম > খেলা

বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিতে মাঠে আর দেখা যাবে না দেশসেরা এ ওপেনারকে। নিকট ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। তাই বিপিএলের ফাইনাল শেষে তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি। আগামীকাল শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ফরচুন বরিশালের অধিনায়কের হাতে বিদায়ী স্মারক তুলে দেবে বোর্ড।

বিপিএলের সিলেট পর্বে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার আগে সাবেক টাইগার ক্যাপ্টেন তামিমের সঙ্গে কথা বলেন নির্বাচকরা। কিন্তু জাতীয় দলে ফিরতে রাজি হননি। সাফ জানিয়ে দেন, দেশের হয়ে আর খেলছেন না। তবে নির্বাচকদের অনুরোধে দুইদিন সময় নিয়ে ভেবে-চিন্তে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তামিম। ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে তামিম লিখেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

২০২৩ সালের জুলাইয়েও এর আগে অবসর নিয়েছিলেন তামিম। আফগান সিরিজের মাঝে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা চুকিয়ে ফেলেছিলেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেষ হাসিনার অনুরোধে অবসর ভেঙে মাঠে ফিরে খেলেছিলেন মাত্র দুটি ওয়ানডে। ওই বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলেন এ ক্রিকেট সুপারস্টার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন তামিম। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলতে চান তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা