হোম > খেলা

বড় জয়ে ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহামকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এর আগে প্রথম লেগে লন্ডন ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে অল রেডরা। ২ লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল আর্নে স্লটের দল।

অ্যানফিল্ডে ম্যাচের ৩৪ মিনিটে ডাচ তারকা ফুটবলার কোডি গাকপোর গোলে লিড নেয় লিভারপুল। ৫১ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ সালাহ। ৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দমিনিক সোবোসলাই। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে টটেনহামের জালে শেষ পেরেক ঠুঁকে দেন ভার্জিল ভ্যান ডাইক।

এর আগে প্রথম দল হিসেবে লিগ কাপের ফাইনালে পা রাখে নিউক্যাসল। শিরোপার লড়াইয়ে আগামী ১৬ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল। প্রতিযোগিতার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন মার্সিসাইডের ক্লাবটি। সবশেষ আসরেও শিরোপা জয়ের স্বাদ পায় লিভারপুল। আরও একবার শিরোপা জেতার হাতছানি তাদের সামনে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা