হোম > খেলা

দক্ষিণ আফ্রিকা ২, পাকিস্তান ০

স্পোর্টস রিপোর্টার

কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। এতে দুই টেস্ট ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিক প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় পায় তারা। এই সিরিজেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে খেলা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুনে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের হার অনুমিতই ছিল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ তেই গুটিয়ে যায় পাকিস্তান। এতে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। শান মাসুদের সেঞ্চুরি (১৪৫), বাবর আজমের (৮১) পঞ্চাশোর্ধ্ব, রিজওয়ান (৪১) ও সালমানের চল্লিশোর্ধ্ব (৪৮) রানের সুবাদে ইনিংস হার এড়াল পাকিস্তান। গতকাল চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রানে অলআউট হয় তারা।

ফলে দুই ইনিংস মিলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রান এগিয়ে থাকে পাকিস্তান। ফলে শেষ ইনিংসে জয়ের জন্য অল্প রানের লক্ষ্য পেয়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে সহজ জয় তোলে নেয় টেম্বা বাভুমার দল। প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান। উদ্বোধনীতে শান মাসুদ ও বাবর আজম ২০৫ রেকর্ড জুটি উপহার দেন। আফ্রিকার মাটিতে দুই এশিয়ান ব্যাটারের প্রথম দুইশ রানের জুটির রেকর্ড এটি। কেপ টাউন টেস্টে ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান রিকেলটন। সিরিজ সেরা হন মার্কো ইয়ানসেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা