হোম > খেলা

নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

এক ম্যাচ আগেই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ হয়ে গেছে। আজ ভারত ও বাংলাদেশের পরস্পরের নিছক নিয়ম রক্ষার ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলছে। এরই মধ্যে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে ভারত। নেপালকে ৭-০ ও ৫-০, ভুটানকে ৮-০ ও ৫-০ এবং বাংলাদেশকে ২-০ গোলে হারায় ভারতের মেয়েরা।

অন্যদিকে, নেপালকে ৩-০ ও ৪-১ এবং ভুটানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। এই ড্র আর ভারতের কাছে হারের কারণেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চাইবে অর্পিতা বিশ্বাসরা।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট