হোম > খেলা

থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে নারী দল

স্পোর্টস রিপোর্টার

২০২৬ নারী এশিয়ান কাপ সামনে রেখে জাতীয় নারী দলকে নিয়ে বড় উদ্যোগ নিচ্ছে ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই ধারাবাহিকতায় আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি হবে থাইল্যান্ডে। বাফুফের নারী উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই দুটি ম্যাচ খেলে জাপানে যাবে নারী দল।

সেখানে সপ্তাহের ক্যাম্প গড়বেন তারা। তবে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশের মেয়েরা। কিন্তু সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে।

অন্যদিকে, আগামী বছর মার্চে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। নারী ফুটবলাররা অনুশীলনের মধ্যেই থাকবে। এছাড়া বাংলাদেশে নারী ফুটবল লিগ শুরু হবে ১৫ ডিসেম্বর।


২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। ১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে একই পর্বে খেলার সুযোগ।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট