হোম > খেলা

কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

ইউএস ওপেন ২০২৫

স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনের চলমান আসরে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন দ্বিতীয় বাছাই স্পেমের কার্লোস আলকারাজ। দাপুট দেখিয়ে নেদারল্যান্ডসের আর্থার রিন্ডার্কনেচের বিরুদ্ধে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতলেন স্প্যানিশ তারকা। মেয়েদের এককে শেষ আটে পা রেখেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আলকারাজ। কিন্তু ডাচ তারকার বিরুদ্ধে প্রথম সেট জিততে বেশ সমস্যায় পড়তে হয় তাকে। টাই-ব্রেকার পর্যন্ত প্রথম সেট গড়ায় ৷ ৬(৩)-৭(৭) ব্যবধানে সেটা জেতার পরই আত্মবিশ্বাস বেড়ে যায় আলকারাজের।

পরের দু'টি সেটে ডাচ তারকাকে দাঁড়াতেই দেননি তিনি। আলকারাজের ফোর হ্যান্ড ব্যাক হ্যান্ডের মার ছিল চোখে লেগে থাকার মতো। শেষ আটে আলকারাস মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রেরর জিরি লেহেকার।

এদিকে সাবালেঙ্কা ছুটছেন নিজ গতিতে। ৬-১, ৬-৪ গেমে স্পেনের ক্রিস্টিনা বুকসাকে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপার দিকে ধাবিত হচ্ছেন বেলারুশ সুম্দরী। কোয়ার্টারে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রাশোভা।


ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন

সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

নকআউটে চোখ রেখে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

বিশ্বকাপের দ্রুততম গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা