হোম > খেলা

শচিনকে বিসিসিআইয়ের আজীবন সম্মাননা

স্পোর্টস ডেস্ক

কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে আজীবন সম্মাননা দিয়েছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (বিসিসিআই)। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শচিনকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে আজীবন সম্মাননার পুরস্কারটি দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন টেন্ডুলকার।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন শচিন। ২০০ টেস্টের পাশাপাশি খেলেন ৪৬৩ ওয়ানডে। বিশ্বের অন্য কোনো ক্রিকেটার এই ২ সংস্করণে তার চেয়ে বেশি ম্যাচ খেলেননি।

ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান করেন শচিন। অন্যদিকে টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করার কীর্তি তার দখলে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা