হোম > খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে টি-২০ মেজাজে খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক

অভিষেক শর্মা

টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ভয়-ডরহীন ক্রিকেট খেলে যাচ্ছে ভারত। মেন ইন ব্লু শিবির উপহার দিয়ে যাচ্ছে বিস্ফোরক ব্যাটিং। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ রানের জন্য ৩০০ রানের স্কোর ছুঁতে পারেনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজেও ২৮৪ রানের পুঁজি গড়েছিল। রোববার রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয়রা করল ২৪৭ রানের সংগ্রহ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অতিথি ইংলিশদের ৯৭ রানে গুটিয়ে দিয়ে স্বাগতিকরা জিতেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে।

কুড়ি-কুড়ির ক্রিকেটের সাফল্যটা এবার ভারত ছিনিয়ে নিতে চায় ওয়ানডে ক্রিকেটেও। চার-ছক্কার ঝড় তোলার লক্ষ্য এবার ৫০ ওভারের ক্রিকেটেও। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আক্রমণাত্মক ক্রিকেটের ছন্দটা ধরে রাখতে চান ভারতীয় কোচ গৌতম গম্ভীর।


একদিনের সংস্করণে টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। এ নিয়ে গম্ভীর বলেন, ‘টি২০-তে যে মেজাজে খেলছি, সেই মেজাজেই চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে চাই। আমরা দর্শকদের আনন্দ দিতে চাই। সাদা বলের ক্রিকেট অনেক বদলে গেছে। এখানে ঝুঁকি না নিলে হবে না। সেটা নিতে আমরা তৈরি।

হারের ভয় দূরে ঠেলে মারকুটে ব্যাটিং করার লক্ষ্যই এখন কেবল ভারতের। এ নিয়ে গম্ভীরের ভাষ্য, 'টি-টোয়েন্টিতে এই ক্রিকেটটাই খেলতে চাই। আমাদের হারের ভয় নেই। ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। দলের সকলে এই মানসিকতা নিয়েই খেলে। গত ছয় মাসধরে ধরে সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলছে। নিঃস্বার্থ ক্রিকেট খেলছে।’

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি