হোম > খেলা

ভারতের ওপরে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ধারেকাছে নেই বাংলাদেশ। যদিও একদিন থেকে অজিদের পরেই অবস্থান করছে লাল সবুজের দল। সেরা আট দলের টুর্নামেন্টে আগেও খেলেছেন, এবারও স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারের সংখ্যায় অস্ট্রেলিয়ার পরই আছে বাংলাদেশ। তাদের পেছনে আছে ভারত।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এবারও খেলবেন অস্ট্রেলিয়া দলে এমন ক্রিকেটারর সংখ্যা ৭ জন। তারা হলেন স্মিভ স্মিথ, ট্রভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও স্টার্ক। অস্ট্রেলিয়ার স্কোয়াডের মতো এই টুর্নামেন্টের বেশি অভিজ্ঞ ক্রিকেটার নেই আর কোনো দলে।

আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এবারও খেলবেন বাংলাদেশ দলে এমন ক্রিকেটারের সংখ্যা ৬ জন। এরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। এশিয়ান জায়ান্টদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন তারা।

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল