হোম > খেলা

লেভেল ২ কোচিং কোর্স করেছেন জাহানারা

স্পোর্টস রিপোর্টার

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়ে আপাতত অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সিডনিতে ক্রিকেট খেলার পাশাপাশি করেছেন কোচিং কোর্স। ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। বিষয়টি আমার দেশকে নিজেই নিশ্চিত করেছেন জাহানারা আলম।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় আছেন জাহানারা। সেখান থেকে দেশে ফিরবেন কি না সে বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানাননি এই ডানহাতি পেসার। এরই মধ্যে জানা গেল লেভেল ২ কোচিং কোর্স শেষ করেছেন।

বাংলাদেশ দলের হয়ে ৫৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ সময়ে তার শিকার ছিল যথাক্রমে ৪৮ ও ৬০ উইকেট। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে মাঠে নামেন তিনি। এরপর থেকেই অস্ট্রেলিয়ায় আছেন এই পেসার।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার